ফের কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ? এবার নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক জনসভায় দাঁড়িয়ে তাঁকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিওতে সুকান্তবাবুকে বলতে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এখন আর লোক হচ্ছে না, পুলিশ প্রশাসন দিয়েও ভিড় জমানো যাচ্ছে না। তাঁর বিস্ফোরক দাবি, ইডির (ED) ভয়েই নাকি অভিষেক কলকাতায় থাকছেন না। সুকান্তের কটাক্ষ, “ভয়ে তিনি কলকাতায় থাকছেন না… এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়!” “বাবা তুমি বাঁচবে না…” বিজেপি সভাপতি এখানেই থামেননি। ইডির হাত থেকে বাঁচার চেষ্টা বৃথা, এমন ইঙ্গিত দিয়ে তাঁর হুঁশিয়ারি, “ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব… বাবা তুমি বাঁচবে না।” বিরোধীদের মতে, দুর্নীতির প্রসঙ্গ টেনেই এই আক্রমণ শানিয়েছেন তিনি। তবে রাজনৈতিক মহলে এই ভাষার প্রয়োগ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
To know more click on the link below!!













