খাস কলকাতার বুকে ফের রাজনৈতিক হিংসার অভিযোগ। বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। আর এই ঘটনার পরেই শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা দেবজিত সরকার। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেবজিত সরকারকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে। তাঁর প্রশ্ন, “কি চাইছে তৃণমূল? এভাবে কি বিরোধীদের মুখ বন্ধ করা যাবে?” তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসনের চোখের সামনেই বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। “গুণ্ডা দিয়ে রাজনীতি হয় না” দেবজিত সরকারের দাবি, তৃণমূল কংগ্রেস পায়ের তলার মাটি হারিয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। কলকাতার রাজপথে প্রকাশ্যে বিজেপি কর্মীদের মারধর এবং ভয় দেখানোর যে ঘটনা ঘটেছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। তিনি হুঁশিয়ারি দেন, বিজেপি কর্মীরাও এর পাল্টা জবাব দিতে প্রস্তুত। ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, নচেৎ বৃহত্তর আন্দোলনে নামবে দল। ভোটের আগে বা পরে, বাংলা থেকে রাজনৈতিক হিংসা যেন কিছুতেই পিছু ছাড়ছে না—এই ঘটনায় ফের সেটাই প্রমাণ হলো।
কি চাইছে তৃণমূল ? বিস্ফোরক দেবজিত সরকার? Tmc Goons Attack bjp In Kolkata
#MamataBanerjee #SuvenduAdhikari #BiplabDeb #southkolkata #BJPNEWS #Tmcgoons #behala #Sakherbazar #Tmcvsbjp #truthofbengal
(Feed generated with FetchRSS)













