Thursday, May 14, 2026
  • About
  • Advertise
  • Contact
truthofbengalnews.com
  • Home
  • News
  • Politics
  • Business
  • Culture
  • Opinion
  • Lifestyle
  • Login
No Result
View All Result
truthofbengalnews.com
Home News

তৃণমূলের বোরখা পরা জামাত বাড়ছে সীমান্তে,” মালদায় বিস্ফোরক সুকান্ত; নিশানা করলেন অধীরকেও

admin by admin
February 18, 2026
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তৃণমূলের বোরখা পরা জামাত বাড়ছে সীমান্তে,” মালদায় বিস্ফোরক সুকান্ত; নিশানা করলেন অধীরকেও

নিজস্ব সংবাদদাতা, মালদা: লোকসভা নির্বাচনের আবহে মালদা সফরে এসে একযোগে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীমান্ত সমস্যা থেকে শুরু করে রাজ্যের কর্মসংস্থান এবং স্থানীয় পুর-দুর্নীতি—একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি।

Related posts

Trouth Of Bengal’s cover photo

May 8, 2026
0

Trouth Of Bengal

May 8, 2026
0

কংগ্রেসের ‘যাত্রা’ নাটক মাত্র
এদিন কংগ্রেসের ন্যায় যাত্রা এবং অধীর রঞ্জন চৌধুরীকে তীব্র কটাক্ষ করেন সুকান্ত। মৌসম বেনজির নূরের বিরুদ্ধে প্রার্থী দেওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আগে নিজেরা ঠিক করুন কোথা থেকে দাঁড়াবেন। ২৫ জন লোক নিয়ে যাত্রা করছেন, ওটা তো নাটক যাত্রায় পরিণত হয়েছে। গাঁয়ে মানে না আপনি মোড়ল অবস্থা।”

সীমান্তে ‘জামাত’ তত্ত্ব
মালদা সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকা এবং অনুপ্রবেশ সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিজেপি সভাপতি। তাঁর বিস্ফোরক মন্তব্য, “সীমান্তের ওপারে আসল জামাত আর এপারে তৃণমূলের বোরখা পরা জামাত—দুই পক্ষেই জামাতের সংখ্যা বাড়ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়।” কৃষকদের নিরাপত্তা নিয়ে তিনি রাজ্য ও কেন্দ্র উভয় স্তরেই আলোচনার ইঙ্গিত দেন।

যুবশ্রী ভাতা ও কর্মসংস্থান
রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সুকান্ত। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যুবভাতা দেবেন বলেছেন, আমি বলছি বাংলার সব বেকার যুবক-যুবতীরা আবেদন করুন। এটা তো ওনার পৈতৃক সম্পত্তি নয়, বা তৃণমূল কংগ্রেসের টাকা নয়। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, পোস্ট অফিসের জমানো টাকা। তাই এই হকের টাকা সবার।”

পুর-চেয়ারম্যানকে ‘বিল্ডিং ওস্তাদ’ তকমা
ইংরেজবাজার পুরসভার কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পুরসভার চেয়ারম্যানকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “উনি তো বেচাবেচিতে খুব এক্সপার্ট। যেখানে সুযোগ পান, বিল্ডিং তুলে দেন। স্থানীয় মানুষের অভিযোগ, বেআইনি নির্মাণের অনুমতি দেওয়ার বদলে বিভিন্ন বিল্ডিংয়ে তিনি বেনামে ফ্ল্যাট রাখেন।”

পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও ব্যক্তিগত খোঁচা
গুজরাটে বাংলার এক তরুণী শ্রমিকের রহস্যমৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, গুজরাট পুলিশ তদন্ত করছে, দোষী শাস্তি পাবে। তবে বাংলার মেয়েদের কাজের জন্য ভিন রাজ্যে হোটেলে কাজ করতে যাওয়াটা রাজ্যের দুর্ভাগ্যজনক পরিস্থিতিরই প্রমাণ। এই প্রসঙ্গেই নাম না করে এক স্থানীয় তৃণমূল নেতাকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, “মালদার এক নেতা আছেন, যার বাবা হোটেলে কাজ করতেন। এখন সেই নেতা বাবার এক মাসের মাইনের থেকেও দামি জামা গায়ে দিয়ে ঘোরেন।”
#Bjp #TMCNews #Westbengalpolice #westbengalelection2026 #SukantaMajumdar #humayunkabir #Mursidabadpolice #westbengalpolice #election2026 #ElectionCommission #Tmcvsbjp #NewsUpdate #mursidabad #TMC #Truthofbengal #viralreelschallenge2025viralreelschallengejaiviralreelschallengeviralreelschallenge #NawsadSiddique #BabriMasjid #truthofbengal #MamataBanerjee #supremecourtofindia #Dacase #Controversy #WestBengal #Budget #Newsupdate #Tmcnews #Exclusive #Budget2026 #WestBengal

(Feed generated with FetchRSS)

POPULAR NEWS

  • Locket Chatterjee: পিটিয়ে হ ত্যা নয় আত্মহ ত্যা – বিস্ফোরক লকেট?

    0 shares
    Share 0 Tweet 0
  • একি কটাক্ষ?#humayunkabir#mamatabanerjee#Shorts#viralshorts#Youtubeshorts

    0 shares
    Share 0 Tweet 0
  • গেলো তৃণমূলের?#Beldanga#mamatabanerjee#Suvenduadhikari#Shorts#Shortsfeed#youtubeshorts

    0 shares
    Share 0 Tweet 0
  • ভোট নয় ?#Samikbhattacharya#mamatabanerjee#Shorts#Viralshorts#youtubeshorts

    0 shares
    Share 0 Tweet 0
  • Humayun Kabir : বিস্ফোরক কটাক্ষ হুমায়ূনের?

    0 shares
    Share 0 Tweet 0
  • #mamatabanerjee #suvenduadhikari #tmc #viralreels #bjpvstmc
  • #mamatabanerjee #suvenduadhikari #tmc #viralreels #bjpvstmc
  • #mamatabanerjee #suvenduadhikari #tmc #bjpvstmc #viralreels
  • #mamatabanerjee #suvenduadhikari #tmc #viralreels #bjpvstmc
  • #mamatabanerjee #suvenduadhikari #tmc #viralreels #bjpvstmc
  • মিঠুন ঝড় ? #mithunchakraborty#Mamatabanerjee #shortshorts#instagood #viralvideos
  • কি হচ্ছে এগুলো? #suvenduadhikari #mamatabanerjee #Bjpnews #tmc #Truthofbengal
  • গান আবারো?#suvenduadhikari #Mamatabanerjee #Dilipghosh #Bjpnews #Tmcnews

Recent News

  • Trouth Of Bengal’s cover photo
  • Trouth Of Bengal
  • জোড়াসাঁকো বিধানসভায় বিজেপি প্রার্থীর সমর্থনে “বিজয় সংকল্প সভায়”যোগী আদিত্যনাথ #Banglanews #highlights #follower #AbhishekBan…

Category

  • Business
  • Lifestyle
  • National
  • News
  • Politics
  • Travel

Recent News

Trouth Of Bengal’s cover photo

May 8, 2026

Trouth Of Bengal

May 8, 2026
  • About
  • Advertise
  • Contact

© 2026 The Truth Of Bengal

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

© 2026 The Truth Of Bengal

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?