প্রাকৃতিক দুর্যোগের বাধা মাঝ আকাশ থেকে ফিরল দেবের হেলিকপ্টার, বীরভূম সফর বাতিল
প্রাকৃতিক দুর্যোগের জেরে থমকে গেল তৃণমূলের তারকা প্রচারক তথা সাংসদ দেবের বীরভূম সফর। আজ রামপুরহাট, সিউড়ি ও সাঁইথিয়া— এই তিন বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে দেবের একগুচ্ছ কর্মসূচি ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে মাঝপথ থেকেই তাঁর হেলিকপ্টারকে কলকাতায় ফিরে যেতে হয়।
সফর বাতিল হওয়ার পর একটি ভিডিও বার্তা প্রকাশ করে দেব জানান, “আজ আমার রামপুরহাট, সিউড়ি ও সাঁইথিয়াতে প্রার্থীদের সমর্থনে প্রচারে যাওয়ার কথা ছিল। সেইমতো কলকাতা থেকে হেলিকপ্টারে করে বেরিয়েও পড়েছিলাম। কিন্তু মাঝ আকাশে আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে, পাইলট ঝুঁকি না নিয়ে আবার কলকাতায় ফিরে আসতে বাধ্য হন।”
অতীতে হেলিকপ্টার নিয়ে ঘটা নানা দুর্ঘটনার কথা মাথায় রেখে এদিন কোনো ঝুঁকি নিতে চাননি পাইলট। দেব আরও যোগ করেন, “আগেও হেলিকপ্টার নিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে, তাই নিরাপত্তা সবার আগে। তিনটি জায়গাতেই পৌঁছাতে না পারায় আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত।”
তবে বীরভূমের মানুষের জন্য সুখবরও দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, বীরভূমবাসীর ভালোবাসা ও উন্মাদনার কথা মাথায় রেখে তিনি খুব শীঘ্রই নতুন সূচি মেনে আবার এই জেলায় আসবেন এবং প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেবেন।
এই ঘটনার জেরে রামপুরহাট ও সিউড়ি এলাকায় দেবকে দেখার জন্য অপেক্ষারত হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা বিষণ্ণতা দেখা দিলেও, ভিডিও বার্তার মাধ্যমে দেবের এই আন্তরিক আবেদনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তৃণমূল প্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায় সহ জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, দেবের পরবর্তী সফরের দিনক্ষণ দ্রুত ঘোষণা করা হবে। #AbhishekBanerjee #TMCNews #MamataBanerjee #TMC #rape #BJPNEWS #ElectionCommission #rgkarrape #newsUpdate #abhaya #Westbengal #Truthofbengal #exclusive #SuvenduAdhikari #election2026 #tmc #WestBengal #DebjitSarkar #Breaking #Nandigram #westbengalelection2026 #Bjp #Westbengalpolice #bjp #NewsUpdate #BJP4IND #Tmcnews #Newsupdate #Exclusive
(Feed generated with FetchRSS)













