“এরা থাকলে বিনিয়োগ হবে না!”— শিল্প সম্মেলন নিয়ে বিস্ফোরক শমীক
রাজ্যে শিল্পের ভবিষ্যৎ এবং বিনিয়োগের পরিবেশ নিয়ে ফের কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট দাবি, বর্তমান সরকারের আমলে পশ্চিমবঙ্গে কোনো নতুন বিনিয়োগের সম্ভাবনা নেই। ভাইরাল ভিডিওতে শমীক ভট্টাচার্যকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আর্থসামাজিক উত্তরণের ডাক দিয়েছেন এবং বর্তমান সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন। শমীকের বিস্ফোরক অভিযোগ, “যতদিন জুডিশিয়ারি (বিচারব্যবস্থা), সংবাদমাধ্যম, সাধারণ মানুষ এবং শিল্পপতিদের ওপর আক্রমণ চলবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না।” “শিল্পপতিরা আক্রান্ত” বিজেপি মুখপাত্রের মতে, রাজ্যে শিল্প স্থাপনের জন্য যে সুস্থ পরিবেশ প্রয়োজন, তা বর্তমানে নেই। শিল্পপতি থেকে শুরু করে বিচারব্যবস্থা—সবাই যখন আক্রান্ত, তখন কেউ বিনিয়োগ করতে এগিয়ে আসবে না। তাঁর এই মন্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। বিরোধীদের দাবি, রাজ্য সরকার শুধুই প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে রাজ্যে শিল্পের খরা চলছে।
To know more click on the link below!!













