রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে শাসকদলের ভূমিকা নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, যতই অশান্তি বা বাধা সৃষ্টি করা হোক না কেন, এবার আর “শেষ রক্ষা হবে না”। ভাইরাল হওয়া ভিডিওতে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, নির্বাচন কমিশন (Election Commission) সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নতুন নতুন পথ বের করছে এবং এসআইআর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তাঁর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা চেষ্টা করছেন এটাকে ভেস্তে দেওয়ার।” “১ কোটি ৩৬ লক্ষ ভুয়ো ভোটার” দিলীপ ঘোষের সবচেয়ে বিস্ফোরক দাবিটি হলো রাজ্যের ভোটার তালিকায় থাকা ভুয়ো ভোটার বা ‘ঘোস্ট ভোটার’ নিয়ে। তিনি বলেন, “উনি জানেন যে ১ কোটি ৩৬ লক্ষ ভুয়ো ভোটার আছে। আর সেটা বাদ গেলেই ওদের ইলেকশন শেষ হয়ে যাবে।” বিজেপি নেতার মতে, এই বিশাল সংখ্যক ভুয়ো ভোট বাদ পড়ার ভয়েই শাসকদল আতঙ্কিত। আর সেই কারণেই মারধোর, কাটাকাটি এবং জোর করে ঝামেলা সৃষ্টি করে ভোটার তালিকা সংশোধনের কাজ বন্ধ করার চেষ্টা চলছে। দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়েছে। সত্যিই কি ভোটার তালিকায় এত বড় গরমিল রয়েছে? নাকি এটি বিরোধীদের রাজনৈতিক প্রচার? উত্তর দেবে সময়।
To know more click the link below!!













