ভাইরাল হওয়া একটি ভিডিওতে শমীক ভট্টাচার্যকে বলতে শোনা যায়, “সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত… যে রাজ্যে সংবিধান এক্সিস্ট (অস্তিত্ব) করে না, সেই রাজ্যে এটাই পরিচিত চিত্র।” তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রশাসনিক প্রধান (মমতা বন্দ্যোপাধ্যায়) সংবিধানের শপথ নিয়েও সংবিধানকেই আক্রমণ করছেন। অবজার্ভার আক্রান্ত হওয়ার অভিযোগ বিজেপি নেতার বক্তব্যে উঠে এসেছে এসআইআর (SIR) বা মাইক্রো অবজার্ভারদের ওপর হামলার প্রসঙ্গও। তাঁর মতে, যেখানে খোদ সংবিধানই সুরক্ষিত নয়, সেখানে অবজার্ভার বা সরকারি আধিকারিকরা আক্রান্ত হবেন, এটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতিকে তিনি ‘সংবিধানহীনতা’র চরম নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত হোক বা প্রশাসনিক স্তরে বিরোধ—শমীক ভট্টাচার্যের এই মন্তব্য সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল।
To know more click the link below!!













