Pm Modi : মোদীর মুখে শিল্প ! নেই কেনো স্পষ্ট করলেন শমীক? Samik Bhattacharya
রাজ্যে শিল্পের খরা কাটাতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্থসামাজিক উত্তরণের ডাক দিয়েছেন। কিন্তু সেই সঙ্গেই তিনি দিয়েছেন এক বড় রাজনৈতিক বার্তা। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে উদ্ধৃত করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি করলেন, রাজ্যে পালাবদল না হলে বিনিয়োগ আসা অসম্ভব। ভাইরাল হওয়া ভিডিওতে শমীক ভট্টাচার্য বলেন, “প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং মানুষকে আহ্বান করেছেন এই সরকারকে সরিয়ে দিতে।” কেন আসবে না বিনিয়োগ? বিজেপি মুখপাত্রের ব্যাখ্যা, প্রধানমন্ত্রীর বক্তব্যের নির্যাস হলো—যতদিন রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আছে, ততদিন শিল্পের পরিবেশ তৈরি হবে না। শমীকের অভিযোগ, “যতক্ষণ জুডিশিয়ারি (বিচারব্যবস্থা), সংবাদমাধ্যম এবং শিল্পপতিদের ওপর আক্রমণ চলছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না।” প্রধানমন্ত্রীর মুখে শিল্পের কথা এবং রাজ্য সরকারকে সরানোর ডাক—বিজেপি নেতৃত্বের এই জোড়া ফলা ২০২৬-এর নির্বাচনের আগে শাসকদলের ওপর চাপ বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
#Pmmodi #Singur #SamikBhattacharya #MamataBanerjee #BJPNEWS #BJP4IND #Tmcvsbjp #Newsupdate #truthofbengal
(Feed generated with FetchRSS)













