“বর্বর সরকার, ইতর পুলিশ!”— মহিলাদের মাঝরাস্তায় নামিয়ে দেওয়ায় বিস্ফোরক শুভেন্দু| রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাস থেকে চালকদের নামিয়ে নেওয়ায় মহিলারা কীভাবে মাঝরাস্তায় বিপদে পড়েছেন, তা তুলে ধরে তিনি রাজ্য সরকারকে ‘বর্বর’ এবং পুলিশকে ‘ইতর’ বলে কটাক্ষ করলেন। ভাইরাল হওয়া ভিডিওতে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, “বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের… এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না।” মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার অভিযোগ, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশ জোর করে বাস চালকদের নামিয়ে নিয়েছে, যার ফলে বাসে থাকা মহিলা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। মাঝরাস্তায় তাঁদের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তিনি সরাসরি পুলিশ প্রশাসনকেই দায়ী করেছেন। তাঁর এই ‘ইতর পুলিশ’ মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। শাসকদলের সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থানে অনড় নন্দীগ্রামের বিধায়ক।
To know more click on the link below!!













