Humayun Kabir : বিস্ফোরক কটাক্ষ হুমায়ূনের? Mamata Banerjee
সম্প্রতি এক জনসভায় হুমায়ুন কবীর চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর গদিতে বসতে দেবেন না। নিজেকে আগামী বিধানসভা নির্বাচনের ‘কিংমেকার’ দাবি করে তাঁর বক্তব্য, তাঁর দল ছাড়া সরকার গঠন করা অসম্ভব হবে। “বিজেপি বা সিপিএম—সবার জন্যই দরজা খোলা” হুমায়ুন কবীরের কটাক্ষের ধার এখানেই থামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি যদি তাঁকে মুখ্যমন্ত্রী মুখ করে, তবে তাদের সঙ্গে হাত মেলাতেও তাঁর আপত্তি নেই। তাঁর এই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক ‘ডিগবাজি’ বললেও, বিরোধীদের একাংশ মনে করছে এটি শাসকদলের ওপর চাপ সৃষ্টির কৌশল। তিনি ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছেন, রাজ্যে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি হলে তখন “মমতার পুলিশ কী করবে?”। শাসকদলের অন্দরে যখন তাঁকে নিয়ে অস্বস্তি, তখন হুমায়ুন কবীরের এই পরপর আক্রমণ কি নিছকই রাজনৈতিক গিমিক, নাকি মুর্শিদাবাদের মাটিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? সেটাই এখন দেখার।
#humayunkabir #MamataBanerjee #AbhishekBanerjee #SamikBhattacharya #BJPNEWS #TMCNews #Newsupdate #truthofbengal
(Feed generated with FetchRSS)













