মানস চৌধুরী
রাজারহাট
*রাজারহাট মোহাম্মদপুরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন বেরিয়ে আতঙ্ক ছড়াল*।
রাজারহাট মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়
মিড ডে মিলের রান্না চলাকালীন আচমকাই গ্যাস লিক করে সিলিন্ডার থেকে আগুন বেরোতে শুরু করে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সবাই দ্রুত স্কুল ভবন থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেন।
স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে তৎপরতার সঙ্গে জ্বলন্ত সিলিন্ডারটি বাইরে বের করে আনেন। পরে জল ও বালির সাহায্যে আগুন নেভানো হয় বলে জানা গিয়েছে। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
প্রশাসনের তরফে গ্যাস লিকের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
#AbhishekBanerjee #TMCNews #MamataBanerjee #TMC #bjpnewstoday #rape #BJPNEWS #ElectionCommission #rgkarrape #newsUpdate #abhaya #Westbengal #Truthofbengal #exclusive #SuvenduAdhikari #election2026 #tmc #WestBengal #DebjitSarkar #Breaking #Nandigram #westbengalelection2026 #Tmcnews #BJP4IND #NewsUpdate #bjp #Westbengalpolice #Bjp #Exclusive #Newsupdate
(Feed generated with FetchRSS)













