দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, যা শাসকদলের প্রধান চালিকাশক্তি। তিনি বলেন, “তৃণমূলও জানে যে এই ভুয়ো নামগুলো বাদ গেলেই তাদের খেলা শেষ।” কমিশনের পদক্ষেপে আতঙ্ক? বিজেপি নেতার দাবি, নির্বাচন কমিশন যখনই এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে স্বচ্ছ নির্বাচনের পথে এগোচ্ছে, তখনই শাসকদল আতঙ্কিত হয়ে পড়ছে। তাঁর মতে, এই কারণেই মারধোর এবং ঝামেলা পাকিয়ে প্রক্রিয়াটি ভণ্ডুল করার চেষ্টা চলছে। কারণ, স্বচ্ছ তালিকা হলে নির্বাচনে জেতা তাদের পক্ষে অসম্ভব। দিলীপের এই ভবিষ্যদ্বাণী কি মিলবে? নাকি এটি নিছকই বিরোধীদের চাপ সৃষ্টির কৌশল? ২০২৬-এর আগে এই ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের ইস্যু যে বড় হয়ে উঠছে, তা বলাই বাহুল্য।
Dilip Ghosh: তৃণমূল ও জানে তৃণমূল শেষ? Sir News । Election Commission Of India
#DilipGhosh #Sirnews #ElectionCommission #MamataBanerjee #BJPNEWS #TMCNews #tmcvsbjp #controversy #Truthofbengal
(Feed generated with FetchRSS)













