পুরুলিয়া থেকে জনসভা করে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গরবেতা বিধানসভার চন্দ্রকোনা রোড বাজারে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর গাড়ির উপর অভিযোগ তৃণমূলের কিছু কর্মী সমর্থকরা বাঁশ দিয়ে আঘাত করেছে এবং রাস্তা আটকেছে এবং এক ঘন্টারও বেশি, তারই প্রতিবাদে আজ ব্যারাকপুর বারাসাত রোডে জাফরপুর মোড়ে বিজেপি নেতা কৌস্তব বাগচীর নেতৃত্বে বিজেপি কর্মী এবং সমর্থকরা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়, এতে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়, টিটাগর থানার পুলিশ এসে অবশেষে বিক্ষোভ তুলে দেয়। এরপর কৌস্তব বাগচি বলেন শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে আমরা প্রতীকী অবরোধ করলাম কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।













