Sukanta Majumder: কাকে এরকম ভাবে বললেন সুকান্ত মজুমদার? Abhishek Banerjee
“কাকে এরকম ভাবে বললেন সুকান্ত?”— অভিষেককে উদ্দেশ্য করে বেনজির আক্রমণ বিজেপি সভাপতির! রাজ্য রাজনীতিতে ফের কুরুচিকর ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। এবার নিশানায় খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নাম না করেই তাঁকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে সুকান্তবাবুকে বলতে শোনা যায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না… আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না।” তাঁর বিস্ফোরক মন্তব্য, ইডির (ED) ভয়েই নাকি অভিষেক কলকাতা ছাড়া। সুকান্তের কটাক্ষ, “এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়!” “বাবা তুমি বাঁচবে না…” বিজেপি সভাপতি এখানেই থামেননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব… বাবা তুমি বাঁচবে না।” বিরোধীদের মতে, নিয়োগ দুর্নীতি বা কয়লা পাচার কাণ্ডের প্রসঙ্গ টেনেই পরোক্ষভাবে এই আক্রমণ শানিয়েছেন তিনি। তবে একজন রাজনৈতিক নেতার মুখে “কান ধরে তুলে নেওয়া” বা “বাবা তুমি বাঁচবে না”—এমন ভাষা ব্যবহার নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
#SukantaMajumdar #AbhishekBanerjee #MamataBanerjee #BJPNEWS #TMCNews #SuvenduAdhikari #trutbofbengal
(Feed generated with FetchRSS)













