Suvendu Adhikari : আশা কর্মী দের পুলিশি কাণ্ড! ইতর বললেন শুভেন্দু? Asa Karmi Protest
আশা কর্মীদের আন্দোলনকে (Asha Karmi Protest) কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য। পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা যখন ক্ষুব্ধ, ঠিক তখনই পুলিশের ভূমিকাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের আচরণকে “ইতর” বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, একমাত্র বর্বর সরকারের পুলিশই মহিলাদের সঙ্গে এমন আচরণ করতে পারে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না।” মহিলাদের সম্মান নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশ মহিলাদের সম্মান দিচ্ছে না। যেভাবে আন্দোলন দমানোর চেষ্টা চলছে বা মহিলাদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, তা অমানবিক। আশা কর্মীদের ওপর পুলিশি আচরণের নিন্দা করে তাঁর এই বিস্ফোরক মন্তব্য এখন রাজনৈতিক মহলের চর্চার কেন্দ্রবিন্দু।
#SuvenduAdhikari #MamataBanerjee #Asakarmi #kolkata #KolkataPolice #WestBengal #Tmcvsbjp #Trutbofbengal
(Feed generated with FetchRSS)













