মানস চৌধুরী
কলকাতা
*বিস্ফোরণ, শনি সকালে কেঁপে উঠল পাইকপাড়া*
শনিবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া। স্থানীয় একটি ক্লাবে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ। বিস্ফোরণের তীব্রতায় ক্লাবের টিনের চাল উড়ে পাশের বাড়ির ছাদে গিয়ে পড়ে। ক্লাবঘরে আগুনও লেগে যায়। বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল। আগুন নেভানোর চেষ্টা চলছে। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ক্লাবের ভিতর বোমা মজুদ রাখা ছিল। একাধিক বিস্ফোরণে পাইকপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ ক্লাব ঘরটি। ভেঙে গিয়েছে দেওয়াল। ভিতরে বোমা পড়ে থাকতেও দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা দাবি ,এলাকার কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রোমোটিংয়ের জন্য ক্লাবটির উপর কারও কারও নজর ছিল। এলাকার মানুষ চাইছেন কারা এই কাণ্ড ঘটালেন, কেন ঘটালেন, পুলিশ তা খুঁজে বার করুক এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করুক। নিরাপত্তা নিশ্চিত করার জন্য এলাকায় পুলিশ পিকেট এবং সিসি ক্যামেরা বসানোর দাবিও জানানো হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। চিৎপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, কলকাতায় গত কয়েক দিন ধরে একাধিক বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের হুমকি দিয়ে উড়ো ইমেল এসেছে নগরদায়রা আদালত, পাসপোর্ট অফিস এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে। পুলিশ তার তদন্ত করছে। এর মধ্যেই পাইকপাড়াতেও বিস্ফোরণ ঘটল। শনিবার সকালেই সেখানে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। তল্লাশি চলছে। অভিযোগ, আরও কিছু তাজা বোমা সেখানে রয়েছে। বম্ব স্কোয়াড সেগুলি খতিয়ে দেখছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে। ক্লাবের ধারেকাছে কাউকে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
#AbhishekBanerjee #TMCNews #MamataBanerjee #TMC #bjpnewstoday #rape #BJPNEWS #ElectionCommission #rgkarrape #Exclusive #Newsupdate #Tmcnews #BJP4IND #NewsUpdate #bjp #Westbengalpolice #Bjp #westbengalelection2026 #Nandigram #Breaking #DebjitSarkar #WestBengal #tmc #election2026 #SuvenduAdhikari #exclusive #Truthofbengal #Westbengal #abhaya #newsUpdate
(Feed generated with FetchRSS)













